আন্তর্জাতিক

রাশিয়ায় নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দাঁড়িয়ে থাকা মিনিবাসে লরির ধাক্কায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া এই সংঘর্ষে আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ছেলের মা হলেন সোনম

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রোববার (২১ আগস্ট) উলিয়ানভস্ক অঞ্চলে একটি সড়কে লরি-মিনিবাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানায়, নিহতদের মধ্যে লরির চালকও আছেন।

আরও পড়ুন: যানজটে নগরবাসীর নাভিশ্বাস

এক বিবৃতিতে উলিয়ানভস্ক অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‌‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারী পণ্যবাহী একটি গাড়ির চালক সঠিক সময়ে গতি কমাতে না পারায় সেটি রাস্তায় দাঁড়িয়ে থাকা মিনিবাসে ধাক্কা দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, সড়কে সংস্কার কাজ চলায় মিনিবাসটি দাঁড়িয়ে ছিল। দুটি লরির মধ্যবর্তী স্থানে মিনিবাসটি আটকা পড়ে। সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বসে আছি খেলার জন্য

পুলিশের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, দুটি লরির মাঝে আটকা মিনিবাসটি ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। পর জরুরি পরিষেবা কর্মীরা দুর্ঘটনাস্থলে গাড়িটি পরিদর্শন করেছেন।

প্রতিবেদনে বলা হয়, লরি-মিনিবাসের এই দুর্ঘটনায় রাশিয়ার জাতীয় তদন্ত কমিটি অপরাধের তদন্ত শুরু করেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা