প্রতীকী ছবি
জাতীয়

যানজটে নগরবাসীর নাভিশ্বাস 

সান নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে তীব্র যানজটের ফলে অফিসগামী যাত্রী, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়, ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। বাসে ১০ মিনিটের পথ পার হতে লাগে ঘণ্টারও বেশি সময়।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার

রোববার (২১আগস্ট) রাজধানীর মতিঝিল, কাকরাইল, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও মহাখালী, রামপুরা ও বিমানবন্দর এলাকায় সকাল থেকে ঘুরে দেখা যায়, রাস্তায় ব্যক্তিগত গাড়িসহ গণপরিবহন খুবই ধীরগতিতে এগোচ্ছিল। একই স্থানে আটকে থাকে ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত। এরপর মিনিট তিন-পাঁচেক চলার পর আবারও আটকা। একই অবস্থা ছিল ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর ও আসাদগেট এলাকাতেও।

বাংলামোটর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসা রওশন জাহেদ গণমাধ্যমকে বলেন, আমার বাসা কাঁঠালবাগান। ব্যক্তিগত কাজে মন্ত্রণালয়ের উদ্দেশে সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে দেখি রাস্তা ব্লক। এরপর কিছুক্ষণ হেঁটে একটু ফাঁকা দেখে রিকশা নিই। রিকশায় বাংলামোটর আসার পর দেখি আর যাওয়ার মতো পরিস্থিতি নেই। পায়ে হেঁটে এসেছি। আসার পথে দেখি, সব গাড়ি দাঁড়িয়ে আছে।

জানা গেছে, গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নানা কর্মসূচির আয়োজন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। এ কারণে আশপাশের সড়কে যানচলাচল কিছুটা সীমিত করা হয়েছিল। বিকেলের দিকে যানজট কিছুটা কমে আসে। রাজধানীতে যানজটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। শাহবাগ থেকে উত্তরাগামী যাত্রী কাওসার হোসেন লিখেছেন, বিজয় সরণির জ্যামে বসে আছি ৪০ মিনিট। তারিফ উল্লাহ নামে আরেক ব্যক্তি লিখেছেন কুর্মিটোলা হাসপাতাল থেকে বিজয় সরণি পর্যন্ত পুরো প্যাকড।’

বাড্ডা থেকে মালিবাগে হয়ে সদরঘাটের যাত্রী মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রামপুরা থেকে জ্যাম। এর আগের কখনো এ রকম জ্যাম দেখিনি। ফ্লাইওভারের উপরে-নিচে সব ব্লক, কোনো গাড়ি চলছে না। বিহঙ্গ পরিবহনের ওয়েবিল কর্মকর্তা জানান, সকাল থেকে আমাদের সব গাড়ি বন্ধ। সকাল ৬টায় মিরপুর থেকে ছেড়ে আসা গাড়ি ৬ ঘণ্টা পরে সদরঘাট পৌঁছেছে।

২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নানা কর্মসূচির কারণে আশপাশের সড়কে যান চলাচল সীমিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে আগেই রাজধানীবাসীকে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

বিকেলে ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ গণমাধ্যমকে বলেন, ভিভিআইপি মুভমেন্টের কারণে সাড়ে ১২টা পর্যন্ত যানচলাচল সীমিত করা হয়েছিল, কোনো কোনো স্থানে নিয়ন্ত্রণও করা হয়। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

অ্যাজমা থাকলে এড়িয়ে চলুন এই খাবারগুলো

অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ। এটি পুরোপুরি খাদ্যনির...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

ব্রাজিলে বড় ধাক্কা, ইনজুরিতে ছিটকে পাকেতা

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা