জাতীয়

আবারও বাড়বে গরম

সান নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ভারতের ছত্তিশগড়ের উপকূলে উঠে গেছে। যার ফলে বঙ্গোপসাগরে জারি করা সতর্ক সংকেত উঠিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

রোববার (২১ আগস্ট) আবহাওয়াবিদ আফরোজ সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে উপকূলে উঠে গেছে। এজন্য আমরা বঙ্গোপসাগরের সতর্ক সংকেত তুলে দিয়েছি। মোটামুটি সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে একটু সাবধানে থাকতে বলা হয়েছে। বাতাসের গতিবেগও কমে গেছে।

তিনি আরও বলেন, আজ রোববার (২১ আগস্ট) থেকে গরম অনুভূত হবে। আগামী দুই দিন সারা দেশে গরম বাড়বে। এরপর আবারও বৃষ্টি শুরু হবে। গত দুই দিন তাপমাত্রা নিম্নমুখী থাকলেও আজ থেকে তাপমাত্রার সঙ্গে গরমও ঊর্ধ্বমুখী থাকবে।

আফরোজ সুলতানা বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা