সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং
আন্তর্জাতিক

সমকামিতা বৈধতা দেওয়া হবে

সান নিউজ ডেস্ক: পুরুষদের মধ্যে যৌনতাকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। অর্থাৎ পুরুষদের মধ্যে হওয়া যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। রোববার (২১ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পায়ে ধরে কাউকে নির্বাচনে আনবে না ইসি

সমাজ, শহর ও রাজ্য ‘গে’ মানুষদের আগের থেকে বেশি গ্রহণ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, তবে শহর ও রাজ্যে বিবাহের আইনি সংজ্ঞা অর্থাৎ একজন পুরুষ ও নারীর মধ্যে যে বিয়ে হয় তা পরিবর্তন করার কোন ইচ্ছা নেই সরকারের।

প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জাতীয় দিবসের সমাবেশে বক্তৃতায় বলেন, আমি বিশ্বাস করি এটি করা সঠিক কাজ। তাছাড়া এমন সিদ্ধান্ত বেশিরভাগ সিঙ্গাপুরবাসী গ্রহণ করবে। ঔপনিবেশিক যুগের পেনাল কোডের ধারা-৩৭৭এ বাতিল করা হবে। এ আইনের মাধ্যমেই পুরুষদের মধ্যে যৌনতাকে অবৈধ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ধারা-৩৭৭এ বাতিল করলেও আমরা বিবাহের প্রতিষ্ঠানগুলোকে বহাল ও রক্ষা করবো। বর্তমান আইনের অধীনে সিঙ্গাপুরে শুধু একজন পুরুষ ও একজন নারীর মধ্যে বিবাহ স্বীকৃত ৷

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা