চীনে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতের মৃত্যু
আন্তর্জাতিক

চীনে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কুনমিং শহরে স্থানীয় সময় রোববার (৭ আগস্ট) দেশটিতে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মিও থান্ট পের আকস্মিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আমার মা ছিলেন বাবার ছায়াসঙ্গী

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বেইজিংয়ের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৮ আগস্ট) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইউ মিও থান্ট পে মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেখানে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

ইউ মিও থান্ট পে সম্ভবত হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন বলে জানিয়েছে বেইজিংয়ে অবস্থানরত বেশ কয়েকজন কূটনীতিক এবং মিয়ানমারের একটি চীনা গণমাধ্যম।

আরও পড়ুন : পুরো সপ্তাহ খোলা থাকবে শিল্পকারখানা

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৬ আগস্ট) মিয়ানমার সীমান্তের কাছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে শেষ বারের মতো তাকে দেখা গিয়েছিল।

তবে চীনে অবস্থিত মিয়ানমারের দূতাবাসের পক্ষ থেকে তার মৃত্যু সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনে অবস্থিত মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন ইউ মিও থান্ট পে। ২০২১ এর ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পরও তিনি নিজ পদে বহাল ছিলেন।

আরও পড়ুন : আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়

চীনে বিগত এক বছরে এ নিয়ে ৪ রাষ্ট্রদূতের মৃত্যু হলো। গত সেপ্টেম্বরে দেশটিতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ইয়ান হেকারের (৫৪) মৃত্যু হয়। তার আগে গত ফেব্রুয়ারিতে বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক ভ্যেনু পরিদর্শন করে আসার কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের রাষ্ট্রদূত সেরহি কামিশেভ (৬৫) মারা যান।

এছাড়া গত এপ্রিলে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ফিলিপাইনের রাষ্ট্রদূত হোসে সান্তিয়াগোর (৭৪) মৃত্যু হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা