আন্তর্জাতিক

মুসলিম হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের বেছে বেছে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন মুসলিমদের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং এবং এ ধরনের কোনো হামলা ও অপরাধের জায়গা যুক্তরাষ্ট্রে নেই।

আরও পড়ুন: তেলের মূল্যবৃদ্ধি: বাতিল চেয়ে রিট

সোমবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আলবুকার্কের চারজন মুসলিমের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় আমি ক্ষুব্ধ ও ব্যথিত।’

এদিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে চার মুসলিম ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ঘটনা পৃথকভাবে হলেও একটির সঙ্গে অন্যটির সম্পৃক্ততা থাকতে পারে এবং এটি ঘৃণামূলক অপরাধ হতে পারে।

আরও পড়ুন: পরমাণু কেন্দ্রে হামলা চালাচ্ছে রাশিয়া

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো শহরে গত ৯ মাসে পরপর চারজন মুসলিম হত্যার শিকার হয়েছেন। সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যায়ও একজন মুসলিম খুন হয়েছেন। অঙ্গরাজ্যটির গভর্নর এসব খুনের ঘটনাকে ‌‘টার্গেট কিলিং’ বলে বর্ণনা করেছেন। এ বিষয়ে শহরের পুলিশ এবং দেশটির একাধিক কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্ত শুরু করেছে।

নিউ মেক্সিকোর আলবুকার্কের পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা গত শনিবার সাংবাদিকদের বলেছেন, শুক্রবার মুসলিম সম্প্রদায়ের এক যুবক খুন হয়েছেন। ভুক্তভোগীর নাম এবং কী ধরনের পরিস্থিতিতে তিনি খুন হয়েছেন সেবিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: গাজায় হামলায় নিহত বেড়ে ৪৩

তবে এর আগে যে তিনজন মুসলিম খুন হয়েছেন, সেসব ঘটনায় দেখা গেছে, অতর্কিত হামলা চালিয়ে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। আর এরপরই মুসলিমদের বিরুদ্ধে ‘টার্গেট কিলিং’য়ের এই বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা