প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

আমার মা ছিলেন বাবার ছায়াসঙ্গী

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন সাথী হিসেবে ফজিলাতুন নেছা মুজিবের মত একজন নারীকে পেয়েছিলেন বলেই বাঙালির সংগ্রাম সফল হতে পেরেছে।

আরও পড়ুন: করোনায় আরও ৩ জনের ‍মৃত্যু

সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতার ৯২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমার মা ছিলেন বাবার ছায়াসঙ্গী। তিনি বাবার আদর্শ ধারণ করেছিলেন। প্রতিটি কাজে বাবাকে সহযোগিতা করেছেন, তার পাশে ছিলেন।

তিনি বলেন, বাবা টাকা এনে মায়ের কাছে দিতেন, মা এই টাকা সংসারে খরচ করতেন। নেতাকর্মীদের জন্য বিনা দ্বিধায় খরচ করতেন। অনেকসময় নিজের গহনা বিক্রি করেও নেতাকর্মীদের জন্য টাকা দিয়েছেন।

সরকারপ্রধান বলেন, বাবা বারবার কারাগারে যেতেন। কিন্তু কখনও বাবাকে সংসারের ব্যাপারে চিন্তা করতে দেননি। বলতেন, আমি সব দেখব, তোমার চিন্তা করতে হবে না। বাবা মানুষের অধিকার নিয়ে কাজ করতেন বলেই মা তাকে ফ্রি করে দিতেন।

শেখ হাসিনা বলেন, শেখ ফজিলাতুন নেছার মতো একজন আদর্শ সহধর্মিণী পাওয়া বঙ্গবন্ধুর জন্য সৌভাগ্য ছিল।

আরও পড়ুন: পুরো সপ্তাহ খোলা থাকবে শিল্পকারখানা

প্রধানমন্ত্রী বলেন, আমি এটুকুই বলব, আমাদের দেশের নারী সমাজ, তারাও যেন এই আদর্শটা ধারণ করে যে শুধু চাওয়া পাওয়া বিলাসিতা- এটাই জীবন না। একটা মানুষের জীবনে মানুষের কল্যাণে কাজ করার অনেক সুযোগ আছে। কিন্তু একটা আদর্শ নিয়ে চললে মানুষের জন্য অনেক অবদান রাখা যেতে পারে।

আমার মা, তার এই মহান আত্মত্যাগের মধ্য দিয়ে… আমার বাবা যে মহৎ অর্জন করেছেন, স্বাধীন বাংলাদেশ, সেটাই কিন্তু তিনি দিয়ে গেছেন। আমাদের দেশের নারী সমাজকে এই আহ্বানই করব, এই আদর্শ নিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের কল্যাণে সবাই কাজ করবেন, সেটাই আমি চাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা