ভারতের উড়িষ্যার সব মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক

ভারতে উড়িষ্যার সব মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে পদত্যাগ করলেন রাজ্যটির মন্ত্রিসভার সব সদস্য।

আরও পড়ুন : সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯

রোববার (৫ জুন) দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ক্ষমতাসীস বিজেডি জানিয়েছে, মন্ত্রিসভা ও সংগঠনের চিত্র পাল্টানোর উদ্দেশ্যেই তার এই পদক্ষেপ। মন্ত্রীদের প্রত্যেককেই শনিবার (৪ জুন) সকালে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : বাজেট অধিবেশন শুরু

এদিকে মন্ত্রীদের পাশাপাশি রাজ্য বিধানসভার স্পিকার সূর্যনারায়ণ পাত্রও ইস্তফা দিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। যদিও সরকারিভাবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল

প্রসঙ্গত, ২০১৯ সালের বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার রাজ্যেটির মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নবীন। মন্ত্রিসভায় এ বার নবীন বেশ কয়েকজন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে জানা গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা