আন্তর্জাতিক

একসঙ্গে ৮ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র চার বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী নিয়ে প্রথম সম্মিলিত সামরিক মহড়া চালানোর একদিন পর একসঙ্গে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া।

আরও পড়ুন: কনটেইনার ডিপোতে আগুন, নিহত ১৬

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রোববার (৫ জুন) নিজেদের পূর্ব উপকূলে পিয়ংইয়ং স্বল্প-পাল্লার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়া দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে স্বল্প-পাল্লার এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনাকে উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিমের সিউল সফরের জবাব হিসেবেও মনে করা হচ্ছে। মার্কিন এই বিশেষ প্রতিনিধি শনিবার সিউল ত্যাগ করেন।

আরও পড়ুন: পদ্মা সেতু হওয়ায় বিএনপির গা জ্বলা শুরু

জানা গেছে, ২০১৭ সালের পর উত্তর কোরিয়া প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা রয়েছে। রয়টার্স বলছে, পিয়ংইয়ংয়ের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার লক্ষণগুলোর মধ্যেই প্রস্তুতির জন্য শুক্রবার নিজের দক্ষিণ কোরীয় ও জাপানি সমকক্ষ কর্মকর্তার সঙ্গে দেখা করেন সুং কিম।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া তার বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)-সহ একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। রোববারের আগে গত ২৫ মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সেসময় বাইডেন পূর্ব এশিয়া ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই একে একে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন কিম।

আরও পড়ুন: রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১২

এই পরিস্থিতিতে গত সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটনের এই প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে সাত দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ কীভাবে একের পর এক এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে বহু প্রশ্ন তৈরি হয়েছে। যদিও একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা