সারাদেশ

ফলন বেশি, দাম কম; ফুলকপি চাষে লোকসানে কৃষকেরা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এবার ফুলকপির বাম্পার ফলন হলেও বাজারে দাম কম থাকায় লোকসানে পড়েছেন কৃষকেরা। উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক চাষি ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া চতলারপাড় গ্রামের কৃষক আব্দুল হামিদ ৫০ শতক জমিতে ৫ হাজার ফুলকপির চারা রোপণ করেন। জমি বর্গা ও অন্যান্য খরচসহ তাঁর ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। অথচ ফুলকপি বিক্রি করে পেয়েছেন প্রায় ৭০ হাজার টাকা। এতে তাঁর লোকসান হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।

আব্দুল হামিদ জানান, ফুলকপি চাষে ১ লাখ টাকা ঋণ নিয়েছেন এনজিও থেকে। ১১ কিস্তির মধ্যে ৫টি পরিশোধ করেছেন, বাকি ৬টি কিস্তি কীভাবে দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

একই অবস্থা রাজারহাটের কৃষক সৈয়দ আলীর। ৪০ শতক জমিতে ফুলকপি চাষে প্রায় ৮০ হাজার টাকা খরচ হলেও বিক্রি করে পেয়েছেন ৫০ হাজার টাকা। ফলে প্রায় ৩০ হাজার টাকা লোকসান হয়েছে তাঁর।

লালমনিরহাট সদর উপজেলার কৃষক কান্দু চন্দ্র বর্মন দুই বিঘা জমিতে আগাম জাতের ৮ হাজার ৪০০টি ফুলকপির চারা রোপণ করেন। তাঁর খরচ হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে প্রতিটি ফুলকপি ১০ থেকে ১১ টাকায় বিক্রি করতে হচ্ছে, যেখানে উৎপাদন খরচ পড়ছে ১৩ থেকে ১৪ টাকা।

কৃষকদের দাবি, অনুকূল আবহাওয়ায় ফলন বেশি হওয়ায় একযোগে বাজারে ফুলকপি উঠেছে। কিন্তু চাহিদা তুলনামূলক কম থাকায় দাম পড়ে গেছে। অন্যদিকে সার, কীটনাশক, সেচ, ডিজেল ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে।

রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলামের হিসাব অনুযায়ী, এ মৌসুমে ফুলকপি উৎপাদনে বিঘাপ্রতি খরচ গত বছরের ৪৮-৫০ হাজার টাকা থেকে বেড়ে ৫৫-৬০ হাজার টাকায় দাঁড়িয়েছে।

কৃষকেরা ফুলকপির ন্যায্যমূল্য নিশ্চিত করা, সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা ও কার্যকর বিপণনব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, উৎপাদন বেশি হলেও ন্যায্যমূল্য না পেলে কৃষকের লাভের বদলে লোকসানই বাড়বে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ...

ফলন বেশি, দাম কম; ফুলকপি চাষে লোকসানে কৃষকেরা

কুড়িগ্রামের রাজারহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়...

উত্তর কোরিয়া নীরবে পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গ...

পর্যটকদের আকর্ষণ সানন্দা বিলের লাল শাপলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের সানন্দা বিল শী...

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ বলে আ...

বিএনপি ভেসে আসেনি, ভয় দেখিয়ে লাভ নেই: গৃহায়ন প্রতিমন্ত্রী

‘বিএনপি ভেসে আসেনি। তাই বিএনপিকে ভয় দেখিয়ে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা