পাকিস্তান আগুন নেভাতে পাঠাচ্ছে হেলিকপ্টার
আন্তর্জাতিক
ভয়াবহ দাবানল

পাকিস্তান আগুন নেভাতে পাঠাচ্ছে হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার পাঁচ জেলায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

আরও পড়ুন : সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯

দাবানলের আগুন নেভাতে তাদের সহায়তায় ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির সরকার।

রোববার (৫ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক টুইট বার্তায় বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অনুরোধে তাৎক্ষণিকভাবে দুইটি হেলিকপ্টার পাঠানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : বাজেট অধিবেশন শুরু

স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শনিবার (৪ জুন) শাংলা, হরিপুর, সোয়াত, লোয়ার দির ও মহমান্দ জেলার বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসন জানিয়েছে, আগুন নেভানোর জন্য বিভিন্ন বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল

শাংলায় তহসিল চাকেসারের একটি পাহাড়ে অবস্থিত আলী জান কাপরাই গ্রামে আগুন নেভাতে গিয়ে এক পরিবারের ৪ সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। তাছাড়া অন্য একজন নারী আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : আহতদের সেনা হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

শাংলা জেলা প্রশাসক জিয়াউর রহমান জানান, আগুন দ্রুত আশপাশের বন থেকে জনবহুল এলাকায় ছড়িয়ে পড়েছে।

ডিসি বলেন, যে এলাকায় দাবানল ছড়িয়েছে সেটি অনেক উচ্চতায় অবস্থিত ও দুর্গম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা