যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন র‌্যাপার কেনি ওয়েস্ট
আন্তর্জাতিক

এবার মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী র‌্যাপার কেনি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন র‌্যাপ সঙ্গীতশিল্পী কেনি ওয়েস্ট। শনিবার (০৪ জুলাই) এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন। কেনি ওয়েস্ট রিয়েলিটি টিভি তারকা কিম কারদেশিয়ানের স্বামী।

টুইটারে নিজের অফিসিয়াল পেজে কেনি ওয়েস্ট বলেন, ‘সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে আমাদের যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি উপলব্ধি ও লক্ষ্যে একীভূত হতে হবে এবং আমাদের ভবিষ্যত গড়তে হবে। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করছি।’

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে কেনি তার প্রার্থীতা নিয়ে কতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং তিনি মনোনয়ন দাখিল করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এরই মধ্যে কেনির টুইটার পোস্টটি আড়াই লাখের বেশি রিটুইট এবং প্রায় ৫ লাখ লাইক পেয়েছে। ভোটের লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন কেনি ওয়েস্ট। এক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিযোগিতা হবে তার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা