হত্যার ঘটনায় গ্রেফতার মেন্ডিস
আন্তর্জাতিক

লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:

শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। গাড়ি চালানোর সময় ধাক্কা দিয়ে এক সাইকেল আরোহীকে হত্যার ঘটনায় পুলিশ তাকে আটক করে।

আজ রোববার ৫ জুলাই সকালে তাকে গ্রেফতার করা হয়। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের ভাষ্য, ভোর ৫টায় কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক এলাকায় মেন্ডিসের গাড়ি ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সেই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। লঙ্কান পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানায় সে দেশের সাংবাদ মাধ্যম।

পুলিশ জানিয়েছে, আটকের পর ৪৮ ঘণ্টার মধ্যে মেন্ডিসকে আদালতে হাজির করা হবে।

২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার হয়ে ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলেছেন। কিছুদিন আগে পাল্লেকেলেতে হয়ে যাওয়া শ্রীলঙ্কার অনুশীলন ক্যাম্পেও ছিলেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা