বিশ্বব্যাপী করোনামুক্ত ৬৪ লক্ষাধিক
আন্তর্জাতিক

বিশ্বে করোনামুক্ত ৬৪ লক্ষাধিক মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া পড়া করোনাভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। অজানা এই ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তবে উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার সংখ্যাও।

রোববার (৫ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৪ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। তাদের দেয়া তথ্যমতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৩ লাখ ৮০ হাজার ৬৩৩ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৯ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৬০ হাজার ৪০৫ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৭৮ হাজার ৩৭৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৩৬৫ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ায় মোট ৬ লাখ ৭৪ হাজার ৫১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৭ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৮৭৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা ভারতে করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে। ভারতে করোনায় সংক্রমিত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন আর মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৭৯ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯ হাজার ৬২ জন।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৭২১ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা