চীন সীমান্তে উত্তেজনা
আন্তর্জাতিক

চীন সীমান্তে উত্তেজনা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারত-চীনের সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা।

চীনকে সামলানোর প্রস্তুতিতে কোনও কমতি রাখতে চাইছে না ভারতীয় বিমান বাহিনী। তাই সীমান্তের পাশেই বিমানঘাঁটি থেকেই মাঝেমধ্যেই উড়ে যাচ্ছে সুখোই-৩০এমকেআই, মিগ-২৯এসের মতো যুদ্ধবিমান। সামরিক ভূমিকা পালনের নিজেদের আরও তৈরি করে নিচ্ছে বিমান বাহিনীর সেনারা।

গালওয়ান সংঘর্ষের পর থেকেই লাদাখ এবং সংলগ্ন এলাকায় বেড়েছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের আনাগোনা। জানা গেছে, সমস্ত যুদ্ধবিমান সীমান্তে হাজির করেছে ভারত। সেখানে রাশিয়ার বিমানের সমকক্ষ শক্তিশালী Ilyushin-76 , Antonov-32। এছাড়া মার্কিন যুদ্ধবিমান C-17 , C-130J বিমানও দেখা যাচ্ছে ওই এয়ারবেসের আকাশে।

এর পাশাপাশি পণ্য পরিবহণকারী বিমানে করে চীনের বিরুদ্ধে মোকাবিলার জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাদের কাছে প্রয়োজনীয় প্রতিটা জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে। পূর্ব লাদাখ এলাকায় যুদ্ধবিমান Apache- এর মাধ্যমে সেনাদের সবরকমের উপকরণ পৌঁছে যাচ্ছে। এই পার্বত্য এলাকায় এই বিমান খুব কার্যকরী৷

এই বছর হঠাৎ করেই লাদাখ সীমান্ত বরাবর চীনা সেনাদের অশান্তির পরিস্থিতি তৈরি করার পর ভারত একেবারে কোমর বেঁধে তৈরি হচ্ছে। আকস্মিক পরিস্থিতির সঙ্গে লড়তে তৈরি থাকছে এয়ারবেস। তাই প্রবল শক্তিশালী চপার ও চিনুক সেখানে হাজির করেছে। এই দুটি বিমান এই ধরণের পরিস্থিতিতে খুবই কার্যকারী। যদি সত্যিই যুদ্ধপরিস্থিতি তৈরি হয় তাহলে এই বিমানগুলো অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেবে।।

এই এয়ারবেসে থাকা লেফটেন্যান্ট জানিয়েছেন, ‘এই বেসের অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনও আকস্মিক পরিস্থিতিতে এই বেস বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এখানে সবরকমের সাপোর্ট পাঠানো হচ্ছে।’

ভারতীয় বিমান বাহিনীর এক উইং কমান্ডার জানিয়েছেন ভারতীয় বাহিনী যেকোনও পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রেখেছে। ভারতের বিমান বাহিনী এখন বিশ্বমানের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা