আন্তর্জাতিক

সোমালিয়ায় হামলা, নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক :

সোমালিয়ার একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। একইসঙ্গে রাজধানী মোগাদিশুর বন্দরের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় আরো ৭ জন আহত হয়েছেন।

শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর বাইদোয়ায় ও মোগাদিশুতে এসব হামলা হয় বলে জানিয়েছে বিবিসি।

সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, বাইদোয়ায় কর আদায়কারী ও সৈন্যদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে তারা। কর আদায়কারীরা রেস্তোরাঁয় বসে বৈঠক করার সময় সেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

এ হামলায় দুই সৈন্য নিহত হয়েছেন বলে দাবি আল শাবাবের, তবে নিহতদের সবাই বেসামরিক বলে জানিয়েছেন সোমালিয়ার কর্মকর্তারা।

আল কায়েদার মিত্র জঙ্গি গোষ্ঠী আল শাবাব দুটি হামলারই দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

অন্যদিকে মোগাদিশুতে তল্লাশী চৌকিতে দাঁড়ানোর নির্দেশনা অগ্রাহ্য করে একটি গাড়ি এগিয়ে যেতে থাকলে কর্মকর্তারা সেটি লক্ষ্য করে গুলি ছোড়েন। এক আত্মঘাতী হামলাকারী ওই গাড়ি চালিয়ে নিয়ে বন্দরের কাছে একটি পুলিশ পোস্টে হামলার চেষ্টা করেছিল, তবে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করলে গাড়িটি বিস্ফোরিত হয়। এতে দুই পুলিশ কর্মকর্তা ও পাঁচ পথচারী আহত হন।

প্রত্যক্ষদর্শী এক বন্দর শ্রমিক বলেন, বন্দরের ভেতরে আমাদের সবার উপরে লোহালক্কর উড়ে এসে পড়ে আর আমরা গুলির শব্দ শুনতে পাই।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার দেশের নিয়ন্ত্রণ নিয়ে আল শাবাবের সঙ্গে লড়াই করছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা