ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

মারিওপোলের পরিস্থিতি ভয়াবহ

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিওপোলের অবস্থা ভয়াবহ। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: শাহবাজ মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না পিপিপি

মারিওপোল শহর পুরোপুরি রুশ সেনাদের দখলে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সে বিষয়ে অবগত আছেন। সঙ্গে তিনি মারিওপোলে ভয়ঙ্কর কিছু ঘটলে শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার হুশিয়ারিও দিয়েছেন।

এদিকে রোববারের (১৭ এপ্রিল) মধ্যেই মারিওপোলের ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ করতে হবে। রাশিয়া জানিয়েছে, মারিওপোল এখন প্রায় তাদের দখলে। তাই যদি সকাল ৬টা থেকে দুপুর ১টার মধ্যে ইউক্রেন সেনারা আত্মসমর্পণ করে তবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে মস্কো।

রাশিয়া আরও জানিয়েছে, মারিওপোলের আঝোভাস্তাল স্টিলওয়ার্কস এলাকায় কিছুটা জায়গা ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে। প্রতি আধা ঘণ্টা অন্তর আত্মসমর্পণের আহ্বান মারিওপোলে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: তরুণীকে কানাডা সরকারের হাতে তুলে দিলেন হাইকোর্ট

রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, আত্মসমর্পণের জন্য কিয়েভের আদেশের অপেক্ষা করার দরকার নেই।

এদিকে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে এখন পর্যন্ত এক হাজার ৯০০ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটির দাবি, এই সংখ্যা বাস্তবে আরও অনেক বেশি। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক হত্যা: প্রধান আসামি রাজু নিহত

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা