আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে নায়ক আর গায়কের জয়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচনে নায়ক আর গায়কের জয় পেয়েছেন। এতে রাজ্যে নিজেদের অপ্রতিরোধ্য প্রমাণ করল তৃণমূল কংগ্রেস। এই দু’টির মধ্যে আসানসোল আসনে লোকসভায় এটাই তাদের প্রথম জয়।

আরও পড়ুন: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ

বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ১৯ হাজার ৯০৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে আসানসোলে দুই লাখ ৯০ হাজার ভোটে জয় পেয়েছেন তৃণমূলের অপর প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

বালিগঞ্জ বিধানসভায় বিজেপি যা ভোট পেয়েছে, তাতে তাদের জামানত থাকার কথা নয়। কংগ্রেসের অবস্থাও দুই আসনে সঙ্গিন। তবে বালিগঞ্জে ৩০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। যা রাজনৈতিক মহলের নজরে অর্থবহ। যদিও তৃণমূলের অবস্থান তাতে অপরিবর্তিতই থাকছে।

আরও পড়ুন: হামলার নিন্দা জানালেন আফ্রিদি

ফল জানার পরে মমতা এদিন কালীঘাটে গিয়ে পুজোও দেন। এই জয়কে তিনি নববর্ষে জনগণের দেওয়া উপহার হিসেবে বর্ণনা করেছেন। এবার কি তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে তৃণমূল? শনিবার ফল প্রকাশের পরে এই প্রশ্নে মমতা ব্যণার্জি তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘আপনারাই বুঝে নিন।’

মমতা আরও বলেন, ‘আবার প্রমাণ হল, শীত, গ্রীষ্ম, বর্ষা- তৃণমূল কংগ্রেসই বাংলার ভরসা। ভারতেরও ভরসা। এই ভালবাসা, আশীর্বাদ আমাদের আরও ভাল কাজে অনুপ্রাণিত করবে।’

আরও পড়ুন: ইউক্রেনে ১৯০০ বেসামরিক লোক নিহত

অন্যদিকে, এই জোড়া জয়কে ‘বিদ্বেষ ও দমনের বিরুদ্ধে পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই আশীর্বাদ ও ভালবাসার পাওয়ার পরে সুশাসনই আমাদের অগ্রাধিকার।’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যে গত বছর ২ মে'র পর থেকে যেভাবে সন্ত্রাস হয়েছে, তাতে উপনির্বাচনের এই ফল প্রত্যাশিতই ছিল।’ তার মতে, সাধারণত উপনির্বাচনে শাসক দলই জেতে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা