ভারতে খিচুড়িতে লবণ বেশি দেওয়ায় স্ত্রীকে হত্যা
আন্তর্জাতিক

ভারতে খিচুড়িতে লবণ বেশি দেওয়ায় স্ত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রী বানিয়েছিলেন সকালের নাস্তার জন্য খিচুড়ি । তবে সেই খিচুড়িতে নাকি লবণ বেশি হয়েছে। এ কারণে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী। ভারতের মহারাষ্ট্রের থান জেলার ভাইনদর শহরে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন : কোস্টগার্ডের সহযোগিতায় ১১ নাবিক উদ্ধার

শুক্রবার ( ১৫ এপ্রিল) মহারাষ্ট্রের থানে সকালে ঘটেছে এই ঘটনা বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

শনিবার ( ১৬ এপ্রিল) দেশটির পুলিশ বলছে, সকালের নাস্তায় বেশি লবণ থাকার কারণে থানের ভাইনদর শহরে এক ব্যক্তি তার ৪০ বছর বয়সী স্ত্রীকে হত্যা করেছে।

পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনের ৩ হাজার সেনা নিহত

মীরা ভাইন্দার-ভাসাই ভিরার পুলিশ কমিশনারেটের এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, অভিযুক্ত ব্যক্তির নাম নিলেশ ঘাঘ (৪৬)।

তিনি সকালের নাস্তা খাওয়ার পর সাড়ে ৯ টার দিক স্ত্রী নির্মলাকে শ্বাসরোধে হত্যা করেছেন। তার স্ত্রী সকালের নাস্তার জন্য খিচুড়ি বানান কিন্তু তাতে অনেক লবণ দেওয়ায় নিলেশ অনেক রেগে যান।

আরও পড়ুন : সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

এই কর্মকর্তা আরও বলেন, নিলেশ একটি লম্বা কাপড় ব্যবহার করে স্ত্রীকে হত্যা করেছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারীর মৃতদেহ স্থানীয় সরকারি হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই ঘটনার তদন্ত চলছে, বলেন এই কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা