ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

ইউক্রেনের ৩ হাজার সেনা নিহত

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত তিন হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। এ ছাড়া অন্তত ১০ হাজার জনের মতো আহত হয়েছেন। সিএনএন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২

জেলেনস্কি জানান, আগ্রাসনে এ পর্যন্ত আড়াই থেকে তিন হাজারের মতো ইউক্রেনীয় সন্য মারা গেছে। এ ছাড়া তিনি রাশিয়ার পারমাণবিক হামলার হুমকির বিষয়েও সতর্ক করেন।

এক মাস আগে জেলেনস্কি জানিয়েছিলেন এক হাজার ৩০০ সেনা মারা যাওয়ার কথা। তবে গতবারের মতো এবারও তিনি এর চেয়ে বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর একের পর এক মৃতদেহের সন্ধান পাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

বোরোদিয়াঙ্কা এবং মাকারভ শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর ধ্বংসস্তুপ অপসারণের কাজ এখনও চলছে।

এদিকে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ১৯৭ জন শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩৫১ জন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা