আন্তর্জাতিক

ইউক্রেনে ১৯০০ বেসামরিক লোক নিহত

সান নিউজ ডেস্ক: রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে এখন পর্যন্ত এক হাজার ৯০০ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটির দাবি, এই সংখ্যা বাস্তবে আরও অনেক বেশি। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) তথ্য অনুযায়ী, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে গত ১৪ এপ্রিল পর্যন্ত এক হাজার নয়শ ৮২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশু রয়েছে ১৬২ জন।

আরও জানায়, হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন দুই হাজার ছয়শ ৫১ জন। আহতদের মধ্যে শিশু রয়েছে ২৫৬ জন। তাদের বেশিরভাগই গোলার আঘাত ও বিমান হামলায় মারা যান।

আরও পড়ুন: সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

সংস্থাটির হাইকমিশনার মিশেল বেচলেট এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে, বুচা শহরে বেসামরিক লোকদের নিহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন। এসময় তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিষয়টিও তুলে ধরে প্রমাণ সংরক্ষণের আহ্বান জানান।

কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহরটিতে তিনশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি জানিয়েছে ইউক্রেন। এদিকে, রুশ সেনারা চলে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশ থেকে আরও নয় শতাধিক বেসামরিক মানুষের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় পুলিশ প্রধান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এক মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা