সংক্ষিপ্তভাবে সম্পন্ন করেয়া হয় তার শপথগ্রহণের আনুষ্ঠানিকতা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পাকিস্তানের নতুন স্পিকার পারভেজ আশরাফ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন রাজা পারভেজ আশরাফ। তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী। এর আগে দেশটির ডেপুটি স্পিকার ও পিটিআইয়ের নেতা কাসিম সুরি পদত্যাগ করেছেন।

এদিকে ইমরান খানের দলের সদস্যদের অনুপস্থিতিতে রাজা পারভেজ আশরাফ সর্বসম্মতিতে স্পিকার হসিএবে নির্বাচিত হন। এছাড়া স্পিকার পদে অন্য কোনো প্রার্থী আর নমিনেশন দাখিল না করায় এককভাবে দেশটির ২২তম স্পিকার হিসেবে জয়ী হলেন তিনি। একইদিন সংক্ষিপ্তভাবে সম্পন্ন করেয়া হয় তার শপথগ্রহণের আনুষ্ঠানিকতা।

শনিবারের অধিবেশনে ভারপ্রাপ্ত স্পিকার ও পিএমএল-এন-এর নেতা আয়াজ সাদিক বলেন, যেহেতু সুরি পদত্যাগ করেছেন সেকারণে আর ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না। পরে পাকিস্তানের স্পিকার হিসেবে রাজা পারভেজ আশরাফের শপথ নেওয়ার বিষয়টি জাতীয় পরিষদের পক্ষ থেকে টুইটারে বিবৃতি দিয়ে জানানো হয়।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে নায়ক আর গায়কের জয়

পিটিআই নেতা আসাদ কায়সারের পদত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান পার্লামেন্টের জাতীয় পরিষদের স্পিকার পদটি খালি হয় গত ৯ এপ্রিল। তিনি তখন বলেছিলেন পিটিআইয়ের ইমরান খানের সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে অনাস্থা ভোট আনা হয়। ইমরান খানের বিরুদ্ধে এই ভোট আয়োজন করতে পারবেন না বলেও জানিয়ে দেন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

‘ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে...

সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা