র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত প্রধান আসামি মো. রাজু (ছবি: সংগৃহীত)
অপরাধ

সাংবাদিক হত্যা: প্রধান আসামি রাজু নিহত

সাননিউজ ডেস্ক: কুমিল্লার স্থানীয় সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু (৩৪) র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে জেলার গোলাবাড়ি সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাব-১১-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রাজুর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। রাতে গোলাবাড়ি সীমান্তে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু নিহত হয়।

নিহত রাজু (৩৪) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রাজু গোলাবাড়ি এলাকায় আছে। পরে সেখানে অভিযান চালালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকেন রাজু। র‍্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে রাজু নিহত হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন বলেন, রাজু নামে এক ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

বন্দুকযুদ্ধে জোবায়ের নামের র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফুল ইসলাম।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, গোলাবাড়ি সীমান্তে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাংবাদিক হত্যা মামলার আসামি রাজু নিহত হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানাবে র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার।

আরও পড়ুন: পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে রোহিঙ্গারা

প্রসঙ্গত, গত বুধবার (১৩ এপ্রিল) রাতে সাংবাদিক মহিউদ্দিনকে ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইলসংলগ্ন হায়দারাবাদ নগর এলাকায় গুলি করে হত্যার পর পালিয়ে যায় মাদক কারবারিরা। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মহিউদ্দিনকে মাদক কারবারিরা তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। মহিউদ্দিন বুড়িচং উপজেলার কুমিল্লার ডাক পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। এ ঘটনায় নিহত মহিউদ্দিন সরকারের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

মাটিরাঙায় খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপন অনুষ্ঠিত 

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা...

বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসে ‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’

‘ঘুষ ছাড়া ফাইল নড়ে না’—এমন অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী...

উলিপুরে মৎস্য চাষিদের মাছ উৎপাদন বাড়ানোর আহ্বান

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান...

ওষুধ কোম্পানির স্বার্থে মরিয়া সরকার!

দীর্ঘ ৩২ বছর পর দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা