সারাদেশ

হাতিয়ায় আওয়ামী লীগ সম্পাদকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ৫টার দিকে উপজেলার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রাশিয়াকে ৪০টি টারবাইন দিচ্ছে ইরান

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, মহিউদ্দিন আহমেদ দীর্ঘ এক বছর ধরে পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন। তিনি দীর্ঘ দিন ভারতের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বিকেল ৫টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মহিউদ্দিন দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চরকিং ইউনিয়নের তার বাড়ি সংলগ্ন পারিবারিক কবর স্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

মহিউদ্দিন আহমেদ ২০০৪সাল থেকে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চরকিং ইউনিয়ন থেকে ৭বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার বাবা জিয়াউল তালুক মিয়া হাতিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আয়েশা ফেরদৌস, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কেফায়েত উল্যাহ, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন শোক জানিয়েছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা