ঘূর্ণিঝড় সিত্রাং : সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি
জাতীয়
ঘূর্ণিঝড় সিত্রাং’র তাণ্ডব শুরু

সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় সেন্টমার্টিনে নোঙর করে রাখা ছোট বড় ১৩টি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে মাছ ধরার ট্রলার ও সার্ভিস বোট রয়েছে।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে উপকূলীয় বাসিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। কিন্তু আশ্রয়কেন্দ্রে যেতে তাদের আগ্রহ নেই বলে জানা গেছে।

আরও পড়ুন : ঝড়ো হাওয়ায় সেন্টমার্টিনে বিদেশি জাহাজ

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এরফানুলক হক চৌধুরী জানান, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। টেকনাফ উপজেলায় ৭৮টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সেন্টমার্টিনের সকল হোটেল-মোটেল প্রস্তুত রাখা হয়েছে। সাগরে বুকে জেগে উঠা সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপকে বিশেষ করে নজরে রেখেছি। এসব দ্বীপে জনসাধারণকে ঘূর্ণিঝড় সম্পর্কে মাইকিং করে সচেতন করা হচ্ছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল ১১ থেকে প্রচন্ড হাওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল

তবে ভাটার কারণে সাগরে পানি একটু কমেছে। ইতোমধ্যে সাগরে আঘাতে জেটিতে নোঙরে থাকা ছোট বড় ১৩টি ফিশিং ট্রলার ডুবে গেছে। তার মধ্য সাগরে ভেসে গেছে দুটি ট্রলার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

উলিপুরে চুরি-মাদক নিমূলে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ থানায় অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কয়েকটি এলাকায় কিশোর গ্য...

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল : ভেন্টিলেটরে ১ জন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জ...

কর্মকর্তার চেয়ারে বসে টিকটক করে শোকজ পেলেন কর্মচারী

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সর...

থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি বিরামপুরের ইদ্রিস

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানোচগাড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা