জাতীয়

কিংফিশার বারের মালিক আটক

সান নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বার ও গুলশানে আরেকটি বারের মালিক মুক্তার হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা শাখা (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশিদ।

আরও পড়ুন: সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

রোববার দিনগত রাতে দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশিদ বলেন, দেশত্যাগের সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। পরে তারা ডিবি পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

ডিবি সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টের লেকভিউ বারে ডিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করে। ওই রাতে তার গুলশানের বারেও অভিযান চালানো হয়। পরে গুলশান থানায় দায়ের করা মামলায় মুক্তারকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ২০০৮ সালের দিকে রাজধানীর বারিধারায় ‘এভিনিউ’নামে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ শুরু করেন মো. মুক্তার হোসেন। এরপর গুলশানে ‘লেক ভিউ’রেস্টুরেন্টেও ওয়েটার হিসেবে ছিলেন। সেই মুক্তার এখন শতকোটি টাকার মালিক। যুক্তরাষ্ট্রে কিনেছেন গাড়ি-বাড়ি। সেখানে বসবাস করেন তার স্ত্রী ও সন্তানরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা