ঝড়ো হাওয়ায় সেন্টমার্টিনে বিদেশি জাহাজ
সারাদেশ
ঘূর্ণিঝড় সিত্রাং

ঝড়ো হাওয়ায় সেন্টমার্টিনে বিদেশি জাহাজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বাতাসে পড়ে উপকূলে ভেসে আসল একটি বিশাল বিদেশি জাহাজ। বর্তমান এটি সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ চরে আটকা পড়ে আছে।

আরও পড়ুন : নোয়াখালীতে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

জানা যায়, বাতাসের কবলে পড়ে ভেসে আসা নাবিক বিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন : সিত্রাং এর প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া

সেন্ট মার্টিনের ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন বলেন, জাহাজটি প্রথমে মিয়ানমারের পণ্য বাহী জাহাজ মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে ছয়জন স্টাফ রয়েছেন।

যদি তাৎক্ষণিক কোস্টগার্ড না আসত,গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে নিত। এখন প্রশাসনের হেফাজতে রয়েছেন। তবে কোন দেশের জাহাজ সেটি আজ ও নিশ্চিত করতে পারে নাই কেউ।

আরও পড়ুন : সাবেক চেয়ারম্যানসহ ২৩ জন কারাগারে

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপে বাতাসের কবলে পড়ে বিদেশি জাহাজ ভেসে আসছে এমন খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা