সারাদেশ

বান্দরবানে ১০ হত্যাকারীর মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: বান্দরবানের থানচিতে অপহরণের পর তিন গরু ব্যবসায়ীকে হত্যা মামলায় অভিযুক্ত ১০ জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

আরও পড়ুন: খেই হারিয়ে ফেলেছে বিএনপি

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, যোহন ত্রিপুরা, ক্যহিম ত্রিপুরা, জসিন ত্রিপুরা, জীবন ত্রিপুরা, জর্জ ত্রিপুরা, সানি ত্রিপুরা, সালাউ ত্রিপুরা, সেনেদ্র ত্রিপুরা, যোসেফ ত্রিপুরা এবং শিগরাম ত্রিপুরা। আসামিরা সবাই পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীর। তারা সবাই থানচি উপজেলার তিন্দুসহ আশপাশের এলাকার বাসিন্দা। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ এপ্রিল থানচি-আলীকদম উপজেলা সড়কের ২৮ কিলোমিটার এলাকায় পাহাড়ের ঝিরি থেকে অপহৃত তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। তারা হলেন, আবু বক্কর, নূরুল আবছার এবং সাহাব উদ্দিন। নিহতদের বাড়ি আলীকদম উপজেলা বাসস্ট্যান্ড এলাকায়। এ ঘটনায় নিহত আবু বক্করের বড়ভাই আবুল হাশেম বাদী হয়ে ২০১৬ সালের ১৭ এপ্রিল থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন: সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি

জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান বলেন, তিন ব্যবসায়ীকে হত্যার সাত বছর পর তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ১০ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ আছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা