ঈশ্বরগঞ্জে ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি
অপরাধ
প্রবাসীর স্ত্রীকে ধর্ষন

ঈশ্বরগঞ্জে ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ভাড়াটিয়া মালিক কর্তৃক ধর্ষনের স্বীকার হন। ওই ধর্ষক গোপনে মোবাইলের মাধ্যমে ধারণকৃত ধর্ষনের ভিডিও ভাইরাইল করার হুমকি দেওয়ায় ধর্ষিতা নারী বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন। রাতেই পুলিশ ধর্ষক আনিসুল হক সবুজকে আটক করে।

আরও পড়ুন : দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত

শুক্রবার ( ১৫ এপ্রিল) পুলিশ আটককৃত ধর্ষককে আদালতে সোপর্দ করলে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার এক প্রবাসীর স্ত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী রায়বাজারে আনিসুল হক সবুজের বাসায় ভাড়াটিয়া হিসাবে থাকতেন। এ সুবাদে ভাড়াটিয়া সবুজ প্রায়ই ওই বাসায় আসা-যাওয়া করতো।

গত একমাস পূর্বে রাত্রে সবুজ তার বাসায় এসে কৌশলে কোমল পানির সাথে ঘোমের ঔষধ পান করাইয়া তাকে ধর্ষন করে এবং গোপনে এই ভিডিও মোবাইলে ধারন করে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

গত ১৯ মার্চ রাতে ওই নারীর বাসায় কেউ না থাকার সুযোগে সবুজ তার বাসায় প্রবেশ করে জোরপূর্বক ধর্ষন করে। যাওয়ার সময় তাকে হুমকি দিয়ে বলে বিষয়টি কাউকে বলাবলি করলে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে।

এ বিষয়টি তিনি তার পরিবার ও স্বামীকে অবহিত করে বৃহস্পতিবার রাতে নিজেই বাদী হয়ে ধর্ষক আনিসুল হক সবুজের বিরুদ্ধে থানায় মামলা করেন।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুর কাদের মিয়া জানান, ধর্ষককে আটক করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা