আন্তর্জাতিক
শুরুতেই পাকিস্তান সরকারে কোন্দল?

শাহবাজ মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না পিপিপি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে অনাস্থা ভোটে ইমরান খানের সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গঠিত মন্ত্রিসভায় মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)। গুঞ্জন ছড়িয়েছে , তীব্র ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার।

আরও পড়ুন: পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে রোহিঙ্গারা

পাকিস্তানি প্রভাবশালী গণমাধ্যম ডন এর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৬ এপ্রিল) পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহবাজ শরিফের গঠিত মন্ত্রিসভায় মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না বলে জানান পিপিপি’র কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি।

জানা গেছে, জারদারি ও বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি মন্ত্রিসভায় যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে জারদারি বলেন, ‘আমার মনে হয় না যে, আমরা কোনো মন্ত্রিত্ব নেব। আমরা আমাদের বন্ধুদের একটা সুযোগ দিতে চাই।’

ক্ষমতাসীন জোটের সূত্রগুলো জানায়, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) হলো মুসলিম লিগ (নওয়াজ)-এর পর জোটের সবচেয়ে বড় শরিক। তারা নতুন ব্যবস্থায় অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু পদ লাভের ব্যাপারে অনড় রয়েছে। বিষয়টি সোমবার পিপিপির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবগতও করেছে।

সূত্রটি জানিয়েছে, পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতি, সিনেট চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার ও সিনেট নেতার পদগুলো দাবি করেছেন।

আরও পড়ুন: সাংবাদিক হত্যা: প্রধান আসামি রাজু নিহত

সূত্রটি জানায়, আসিফ আলি জারদারি রাষ্ট্রপতি হতে কোনো আগ্রহ দেখাননি। বরং তিনি আগামী নির্বাচনে তার ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারিকে সহায়তা করতে চান। এ কারণে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি পদে তার দলের ফারিয়াল তালপুরকে চাচ্ছেন। আর দলের ইউসুফ রাজা গিলানিকে সিনেট চেয়ারম্যান, সিনেট হাউস নেতা হিসেবে শেরি রহমান এবং জাতীয় পরিষদের স্পিকার হিসেবে নাভিদ কামার বা রাজা পারভেজকে চাচ্ছেন তারা।

এদিকে, শাহবাজ শরিফ ক্ষমতা নেওয়ার পর শোনা যাচ্ছিল পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে বিলাওয়ালের মন্ত্রিত্ব নেওয়া নিয়ে পিপিপির ভেতরে বিভেদ দেখা দেয়। এ কারণেই বিলাওয়াল মন্ত্রিত্ব নেওয়া থেকে বিরত থাকছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোন কারণে মন্ত্রিত্ব নিতে চাইছে না, সে বিষয়ে এখনও কোনো পরিষ্কার ঘোষণা দেয়নি পিপিপি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা