সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি।

আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ১১ হাজার

শনিবার (৯ মার্চ) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট পদে নওয়াজ শরিফের পিএমএলএন এবং পিপিপির যৌথ প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তার বিরুদ্ধে লড়েছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই।

আরও পড়ুন : গাজায় ত্রাণ মাথায় পড়ে নিহত ৫

সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যরা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

আসিফ আলি জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ছিলেন। বেনজির বোমা হামলায় নিহত হওয়ার পর তিনি রাজনীতিতে সক্রিয় হন।

আরও পড়ুন : মাথা নত করব না

পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, প্রেসিডেন্ট নির্বাচনে আসিফ আলি জারদারি ২৫৫ ভোট পেয়েছেন। অপরদিকে তার বিরোধী প্রার্থী পেয়েছেন ১১৯ ভোট।

আসিফ আলি জারদারি বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভির স্থলাভিষিক্ত হবেন। গত বছর আরিফ আলভির প্রেসিডেন্ট মেয়াদের সময়সীমা শেষ হয়ে যায়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ গঠিত না হওয়ায় তিনি আরও ১ বছর এ দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা