সংগৃহীত
আন্তর্জাতিক

মাথা নত করব না

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে কখনোই মাথা নত করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে স্টেট ইউনিয়ন ভাষণে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : জলবায়ু পরিবর্তনে নারীদের ক্ষতি বেশি

চলমান যুদ্ধে রাশিয়ার সঙ্গে পিছিয়ে পড়েছে ইউক্রেন। রুশ বাহিনীকে মোকাবিলায় বিভিন্ন দেশের কাছে অস্ত্র সহায়তা চাচ্ছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় আবারও ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিকে অতিরিক্ত তহবিল দেওয়ার জন্য কংগ্রেসকে চাপ দেন তিনি। এমনকি কখনোই পুতিনের কাছে যুক্তরাষ্ট্র মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বাইডেন।

বাইডেন বলেন, তিনি ‘কংগ্রেসকে জাগিয়ে তুলতে এবং আমেরিকান জনগণকে বিপদের বিষয়ে সতর্ক করতে’ চান।

আরও পড়ুন : নাইজেরিয়ায় ২৮৭ শিক্ষার্থী অপহৃত

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঘরে (যুক্তরাষ্ট্র) গণতন্ত্র ও স্বাধীনতা আজ আক্রমণের শিকার হয়েছে। পরিস্থিতি যা জটিল করে তুলেছে তা হলো, স্বাধীনতা ও গণতন্ত্র আজ দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই আক্রমণের মুখে রয়েছে।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসের কিয়েভ সফরকালে বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন : ন্যাটোতে যোগ দিল সুইডেন

এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অত্যাধুনিক ড্রোন তৈরিতে আরও ১২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে দেশটি। এর মধ্য দিয়ে ইউক্রেনের জন্য সব মিলিয়ে যুক্তরাজ্যের ড্রোন প্যাকেজের পরিমাণ দাঁড়াচ্ছে ৩২৫ মিলিয়ন পাউন্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা