রাশিয়া সফরের কারণে শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
আন্তর্জাতিক

রাশিয়া সফরের কারণে শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, রাশিয়া সফরে যাওয়ার কারণে একটি শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট ।

আরও পড়ুন : টাইগারদের বোলিং তোপে তছনছ প্রোটিয়া শিবির

শুক্রবার (১ এপ্রিল) তিনি এমন মন্তব্য করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।

ইমরান খান ‘ইসলামাবাদ নিরাপত্তা আলোচনা’ অনুষ্ঠানে দেয়া এক বিবৃতিতে বলেন, তিনি রাশিয়া সফর করার কারণে এমন একটি শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট হয়েছে, যারা ভারতকে সহায়তা করে। তারা নয়াদিল্লীর মিত্ররাষ্ট্র।

তিনি আরও বলেন, আজ আমি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি প্রকাশ করতে যাচ্ছি, ওই বিবৃতিতে বলা হয়েছে যে তারা ভারতকে কোনো বিষয়ে আদেশ করবেন না কারণ তারা স্বাধীন রাষ্ট্র।

আরও পড়ুন : ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র!

ইমরান খান বলেন, আমি তাদেরকে এ ধরনের সমর্থনের কারণে কোনো দোষারোপ করতে পারি না। কারণ, এখন যা ঘটছে তা আমাদের ভুলের কারণেই হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্য শাহবাজ শরিফকে বিদ্রূপ করে বলেন, যিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন তিনি বলছেন যে আমার বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্র ক্ষেপে যাবে। তার ধারণা মার্কিন সহায়তা ছাড়া পাকিস্তান টিকে থাকতে পারবে না।

আরও পড়ুন : বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

বিরোধী রাজনৈতিক নেতাদের সমালোচনা করে তিনি বলেন, এসব বিরোধী দলের নেতাদের কারণে পাকিস্তানের অর্থনীতি ধ্বংস হয়েছে। তারা তাদের স্বার্থের জন্য পাকিস্তানকে বিশ্ব দরবারে অপমানিত করেছেন।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সমন্বিত সমৃদ্ধি, আইনের শাসন ও স্বাধীন পররাষ্ট্র নীতি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার মূল উপাদান।

আরও পড়ুন : সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

তিনি আরো বলেন, অসম উন্নয়ন, ধনী ও গরিবের মধ্যে ব্যাপক ব্যবধান এবং (পাকিস্তানের) সমস্ত সম্পদ কয়েকজন অভিজাত ব্যক্তির হাতে থাকলে দেশ অরক্ষিত হয়ে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা