ভারতের অবস্থান নড়বড়ে - মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক

ভারতের অবস্থান নড়বড়ে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ইস্যুতে কোয়াড সদস্যদের প্রশংসা করলেও নয়াদিল্লী নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান নড়বড়ে।

আরও পড়ুন : বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসেছে ইসি

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক বিশেষ অভিযান পরিচালনার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে।

পাশাপাশি রাশিয়ার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে কোয়াড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে, এ তালিকায় একমাত্র ব্যতিক্রম ভারত। খবর জানিয়েছে আরব নিউজ।

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশিত পথে ইউক্রেন যুদ্ধে ভারত চলেনি, তা নিয়ে কটাক্ষ করেছে প্রেসিডেন্ট বাইডেন।

আরও পড়ুন : রোহিঙ্গা দমন-পীড়ন ‘গণহত্যা’

অপর কোয়াড সদস্যদের প্রশংসা করলেও ভারত নিয়ে তার প্রতিক্রিয়া, রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান নড়বড়ে।

আমেরিকা ও তার বন্ধুরাষ্ট্ররা রুশ তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করলেও ভারতের তেল সংস্থাগুলো এখনও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রেখেছে।

আরও পড়ুন : মারিওপোল এখন পৃথিবীর ‘নরক’

বিশ্বজুড়ে অবরোধের মুখে পড়ায় অপেক্ষাকৃত কমদামে মস্কো থেকে তেল পাচ্ছে দিল্লি। তার ওপর জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিয়ে ভোটদানে বিরত থেকেছে ভারত, যা মোটেও খুশি করতে পারছে না যুক্তরাষ্ট্রকে।

আরও পড়ুন : সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

ওয়াশিংটনে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, কোয়াড সদস্যদের মধ্যে একমাত্র ভারতের অবস্থানই নড়বড়ে। জাপানের অবস্থান অত্যন্ত শক্ত। একইভাবে পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে অস্ট্রেলিয়াও খুব কড়া প্রতিক্রিয়া দিয়েছে।

আরও পড়ুন : সরকারের হরিলুটে দুর্ভিক্ষ শুরু হয়েছে: রিজভী

প্রসঙ্গত, সাধারণত ভারতকে প্রয়োজনের ৮৫ শতাংশ তেলই বিদেশ থেকে আমদানি করতে হয়। এই বিপুল পরিমাণ তেলের মাত্র ১ শতাংশ রাশিয়া থেকে আসে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়ার কাছে পশ্চিমের বাজার বন্ধ হয়ে যাওয়ায় ভর্তুকিযুক্ত দামে মস্কো থেকে তেল আমদানি করতে সক্ষম হচ্ছে ভারত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা