ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ক্ষুব্ধ হয়ে মার্কিন সেনার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৭ মাসেরও বেশি সময় ধরে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নারকীয় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ওপর চলমান এ সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে নিহত ১২

এ অবস্থায় বাইডেন প্রশাসনের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হ্যারিসন মান নামের এক মার্কিন সেনা কর্মকর্তা।

সোমবার (১৩ মে) তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, গাজায় আগ্রাসন চালাতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে নীরব দেশটি। এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনে ক্ষোভে ফেটে পড়েন ওই কর্মকর্তা। তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৪

তিনি নিজেই তার পদত্যাগের চিঠি প্রকাশ করেছেন। সেখানে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হ্যারিসন বলেন, ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ ও নিঃশর্ত সমর্থন হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যা ও অনাহারে রাখতে ভূমিকা রেখেছে।

সামরিক বাহিনীতে তার কাজ নিঃসন্দেহে সে সমর্থনে অবদান রেখেছে বলে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাকে অবিশ্বাস্য লজ্জা দিয়েছে। আমি অপরাধ বোধ করছি। এ নিঃশর্ত সমর্থন ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে।

আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ১৫

এর আগে গত মাসে মার্কিন গাজা নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত পদত্যাগ করেন। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানজনক পদে ১৮ বছর চাকরি করার পর আমি পদত্যাগ করেছি। এর কারণ গাজা ইস্যুতে মার্কিন সরকারের নীতি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা