পুরনো ছবি
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ১৫

মঙ্গলবার (১৪ মে) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালানোর পর ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওয়াফা বলছে, এ হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরের দক্ষিণ অংশে একটি ৩ তলা বাড়িতে ওই বিমান হামলা চালানো হয়।

সোমবার (১৩ মে) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৫ হাজার ৯১ জনে পৌঁছেছে। এছাড়া অন্তত ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে নিহত ১২

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৭ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানায়, অনেক লোক এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এসব হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির ও মসজিদ-গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মূলত ইসরায়েলি আক্রমণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলি বর্বর আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছে ইসরায়েল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা