সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বন্দুক হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন ঘটনাস্থলেই এবং বাকি ৪ জন হাসপাতালে মারা যান।

সোমবার (১৩ মে) বার্তাসংস্থা এএফপি জানিয়েছেন মেক্সিকো সিটি সংলগ্ন মেক্সিকোর মোরেলোস প্রদেশে সপ্তাহান্তে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন। গত শনিবার পর্যটন শহর কুয়ের্নাভাকার সাথে রাজধানীকে সংযোগকারী হাইওয়ের কাছে অবস্থিত হুইটজিলাক পৌরসভায় এ হামলার ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

মোরেলোস প্রসিকিউটর অফিস বলেন, ঘটনাস্থলেই ৪ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান।

ছুটি কাটানোর জন্য মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য মোরেলোস খুবই জনপ্রিয় গন্তব্য। যদিও এটি অশান্ত গুয়েরেরো প্রদেশের সীমানায় অবস্থিত, আর সেখানেই বিভিন্ন ড্রাগ কার্টেল তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

আরও পড়ুন: পুতিন প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন

সরকারি পরিসংখ্যান তথ্যমতে, উত্তর আমেরিকার এ দেশটির সরকার মেক্সিকান সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করার পরে ২০০৬ সাল থেকে সারা দেশে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ খুন হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা