ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ভারতের কাশ্মীর ও পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দেশটির আবহাওয়া অফিস। সেই সঙ্গে কিছু রাজ্যে ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় দুই শতাধিক নিহত

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ মাধ্যমটি বলছে, গত ২ দিন আগেই ধুলাঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে দিল্লি ও এনসিআরের বহু এলাকা। এছাড়া ২ জনের মৃত্যুও হয়েছে।

ধুলিঝড়ের পরই এবার দেশটির রাজধানীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ও জম্মু-কাশ্মীরেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১২ মে) দিল্লিতে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। সোমবার (১৩ মে) ঝড় ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০

সতর্ক বার্তায় আরও বলা হয়, রোববার রাজস্থানে ও মঙ্গলবার (১৪ মে) পর্যন্ত উপকূলীয় গুজরাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্য মহারাষ্ট্র ও পশ্চিম মধ্যপ্রদেশে আবার ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে।

পশ্চিম রাজস্থান ও তার আশপাশে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ আসাম পর্যন্ত। উত্তর বিহারের ওপরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর জেরে এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) পর্যন্ত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিহার, ঝড়খণ্ড ও ওড়িশায় রোববার ঝড়ের সঙ্গে বৃষ্টিও হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা