ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: গাজার দেইর আল বালাহ শহরের আল আকসা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৮ শিশু ও ৮ নারীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে বুরেইজ শরণার্থী শিবিরসহ আজ-জুয়াইদা ও আল-মুঘরাকা শহরেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় নিহত ৬০

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত সেখানে ৩৪ হাজার ৯০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ হাজার ৫৭২ জন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

আরও পড়ুন: রাশিয়ায় নদীতে বাস পড়ে নিহত ৭

আল জাজিরা বলছে, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি নিজেদের বাধ্যবাধকতার সঙ্গে ‘অসঙ্গতিপূর্ণ’ কর্মকাণ্ডে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করেছে। এমনটি মনে করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। তবুও ইসরায়েলের কথা অবিশ্বাস করছে না তারা।

মার্কিন প্রশাসন জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে। তবে তা যাচাই করার মতো পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই।

তাই আইন মেনে মার্কিন অস্ত্র ব্যবহার করা হবে, ইসরায়েলের এ আশ্বাসকে বিশ্বাসযোগ্য বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ভারতীয় ৫ নাবিককে মুক্তি দিল ইরান

বার্তা সংস্থা এএফপি বলছে, গত ফেব্রুয়ারিতে একটি নতুন জাতীয় নিরাপত্তা মেমোরেন্ডাম (এনএসএম) ইস্যু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সেটি অনুসারে মার্কিন অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আইন বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে না, ইসরায়েলের এমন আশ্বাস বিশ্বাসযোগ্য কি না, মার্কিন পররাষ্ট্র দফতরকেতা জানাতে বলা হয়েছিল।

এদিকে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয়ার প্রস্তাব সাধারণ পরিষদে পাস হয়েছে। গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপিত হয় এবং বিপুল ভোটে এটি পাস হয়।

আরও পড়ুন: ছেলের লাশ গামলায় নিয়ে গেলেন বাবা

এ প্রস্তাবের পক্ষে সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৯টি। ভোট দেয়া থেকে বিরত ছিল ২৫টি দেশ।

ফলে বিপুল ভোটে প্রস্তাব পাস হওয়ায় ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি আরও জোড়ালো হলো। বিষয়টি পুনর্বিবেচনার জন্য এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোগান্তি থেকে বিশৃঙ্খলার শঙ্কা

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থি...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

পাহাড়ে "বৈসাবি" উৎসবের আনন্দ, চলছে প্রস্তুতি  

আবু রাসেল সুমন : পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণকে ঘিরে পাহাড়ের...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা