সেনাবাহিনী গঠনের পরিকল্পনা নেই- ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল
আন্তর্জাতিক

সেনাবাহিনী গঠনের পরিকল্পনা নেই

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে টানা প্রায় একমাস ধরে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। রুশ নিরাপত্তা নিশ্চিত ও ইউক্রেনকে ‘নাৎসীবাদ মুক্ত’ করতেই এই অভিযান চলছে বলে দাবি করা হলেও পূর্ব ইউরোপের অন্য দেশগুলোও মস্কোর আগ্রাসনে সিঁদুরে মেঘ দেখছে ।

আরও পড়ুন : বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসেছে ইসি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল এমন পরিস্থিতিতে সামগ্রীকভাবে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, স্ট্র্যাটেজিক কম্পাস নামে একটি নথি অনুমোদনের পর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সামনে কথা বলেন জোসেপ বোরেল। সেখানে ইইউ পররাষ্ট্র বিষয়ক এই প্রধান বলেন, ‘আমরা ইউরোপীয় সেনাবাহিনী তৈরি করতে চাই না।’

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে তিন হাজার মৃত্যু

মূলত ইউরোপীয় ইউনিয়নকে বিভিন্ন ধরনের সংকট মোকাবিলায় স্ট্র্যাটেজিক কম্পাস নামের ওই নথিতে ‘ইইউ র‍্যাপিড ডিপ্লয়মেন্ট ক্যাপাসিটি’ গঠনের পরিকল্পনা রয়েছে যা ‘দ্রুত ৫ হাজার সেনা মোতায়েন’ করার অনুমতি দিতে পারে।

বোরেল আরও বলেন, আমরা একসাথে মহড়ায় অংশ নেব যা এর আগে কখনও হয়নি। তিনি জোর দিয়ে বলেন, ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব সেনাবাহিনী রয়েছে এবং থাকবে। তবে দেশগুলোকে আরও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে হবে।

আরও পড়ুন : মারিওপোল এখন পৃথিবীর ‘নরক’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক এই প্রধানের দাবি, সামরিক জোট ন্যাটো এখনও ইউরোপের আঞ্চলিক প্রতিরক্ষার মূল ভিত্তি।

আরও পড়ুন : ভারতকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ২৩০ রান

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা