রুশ হামলার শঙ্কায় পোল্যান্ড
আন্তর্জাতিক

রুশ হামলার শঙ্কায় পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি পোল্যান্ডে থাকার কারণে রুশ হামলার শঙ্কা বেড়েছে। দেশটির জনগণ মনে করছে যে মস্কোর পরবর্তী টার্গেট হতে পারে তারা।

আরও পড়ুন : বাংলাদেশি জাহাজের ক্ষতিপূরণ দাবি

শুক্রবার ( ১৮ মার্চ ) এমন সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবাহ।

ইউক্রেনে রুশ সামরিক হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে এখন শঙ্কিত হয়ে পড়েছেন উত্তর পোল্যান্ডের সাধারণ জনগণ। তাদের আশঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ঘাঁটি থাকার কারণে তারা পরবর্তী হামলার শিকার হবেন।

স্লুপস্ক ৯০ হাজার অধিবাসীর শহর । উত্তর-পশ্চিম পোল্যান্ডের এ শহরের সাবেক ডেপুটি মেয়র রিসজার্ড কোয়াটকোস্কি। রুশ হামলার বিষয়ে তিনি বলেন, যদি তীব্র যুদ্ধ শুরু হয় তাহলে প্রথমেই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা হবে।

আরও পড়ুন : সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি পোল্যান্ডের স্লুপস্ক শহরের নিকটে রেডজিকোও গ্রামে অবস্থিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের মতো কোনো দেশ থেকে যদি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র দিয়ে আক্রমণ করা হয় তাহলে তা থেকে পশ্চিমাদের রক্ষা করবে এ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এ বছর থেকে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করা হবে।

কিন্তু, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ধরনের মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বিরোধী। তিনি বলেছেন, এটা কোনো রক্ষণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়। মূলত, মস্কোকে লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন : এশিয়ার সেরা বাংলাদেশ

মস্কোর দাবি, পূর্ব ইউরোপে রেডজিকোও ক্ষেপণাস্ত্র ঘাঁটি -এর মতো সকল সামরিক ঘাঁটি অপসারণ করতে হবে। বিশেষ করে পূর্ব ইউরোপের যে সকল দেশে কমিউনিস্ট সরকার প্রচলিত ছিল সেসব দেশ থেকে এসব সামরিক ঘাঁটি অপসারণ করতে হবে।

২০১৬ সালে থেকে চলমান এ মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে সমালোচনা করেছেন (স্লুপস্ক শহরের সাবেক ডেপুটি মেয়র) রিসজার্ড কোয়াটকোস্কি। তিনি এ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার রক্ষণাত্মক উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন : জিনপিংকে সতর্কবার্তা দিলেন বাইডেন

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখানে কোনো আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ব্যবস্থা বলে কিছু নেই। সকল সামরিক কার্যক্রমই মূলত আক্রমণাত্মক। এ মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি মূলত রাশিয়াকে লক্ষ্য করে চালু করা হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরে জাহাজডুবিতে নিখোঁজ ৪

তিনি আরও বলেন, রাশিয়ার কালিনিনগ্রাদ ছিটমহল থেকে যেকোনো সময় রেডজিকোও গ্রামে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা