ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ন্যাটোর বিমানের সব আরোহীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাশিয়ার সীমান্তবর্তী দেশ নরওয়ের উত্তরাঞ্চলে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এর চার আরোহীই মারা গেছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: সাহাবুদ্দীনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

শুক্রবার (১৮ মার্চ) নরওয়ের উত্তরাঞ্চলে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে ব্মিানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করে দেশটির উদ্ধারকারী বাহিনী জয়েন্ট রেসকিউ কো অর্ডিশন সেন্টার (জেআরসিসিসি) ও নরওয়ে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক আরোহীরা সবাই নিখোঁজ থাকার কথা জানায় কর্তৃপক্ষ।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে আরোহীদের মারা যাওয়ার খবর এল।

প্রসঙ্গত, বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত পাঠিয়েছিল এমভি ২২ বি অসপ্রে। সেই সংকেত অনুসরণ করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়েজীয় সেনাবাহিনীর একটি ওরিয়ন বিমান উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন উড়োজাহাজটির সন্ধান শুরু করে।

নরওয়ের আইনশৃঙ্খলা বাহিনী নর্ডল্যান্ড পুলিশের চিফ অব স্টাফ বেন্ট এইলার্টসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আমাদের বলা হয়েছিল বিমানটিতে ৪ জন আরোহী রয়েছেন। ইতোমধ্যে আমরা সেটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছি, কিন্তু আরোহীদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন: আমরা জানি আমাদের কী করা প্রয়োজন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনাস্থলে নামতে পারে নি উল্লেখ করে রয়টার্সকে এইলার্টসেন বলেন, অন্ধকার, খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর বিমান নামতে পারেনি।

সাম্প্রতিক বছরগুলোতে ভি-২২ অসপ্রে মডেলের বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনার মুখে পড়েছে। ২০১৭ সালে অস্ট্রেলীয় উপকূলে এ ধরনের একটি প্লেন বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত হন।

আরও পড়ুন: স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

২০২০ সালের এপ্রিলে অ্যারিজোনাতে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে আরেকটি ভি-২২ অসপ্রে। এতে প্লেনটির ১৯ আরোহী প্রাণ হারান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা