আন্তর্জাতিক

আমরা জানি আমাদের কী করা প্রয়োজন

সান নিউজ ডেস্ক: আমরা জানি আমাদের কী করা প্রয়োজন এবং এই যুদ্ধের জন্য আমাদের কী পরিমাণ মূল্য দিতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: এশিয়ার সেরা বাংলাদেশ

তিনি বলেন, অবশ্যই আমরা আমাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব।

ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীর প্রতি সমর্থন জানানো এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার ভাষণে এসব কথা বলেন।

শুক্রবার (১৮ মার্চ) মস্কোর ৮০ হাজার ধারণক্ষমতার লুঝনিকি ফুটবল স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়।

পুতিন বলেন, যুদ্ধে আমাদের সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে। এছাড়া প্রয়োজনে তারা ভাইয়ের মতো একে অপরকে বুলেট থেকে রক্ষা করে।

আরও পড়ুন: টাইগারদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

রাশিয়ান সৈন্যদের উল্লেখ করে পুতিন বলেন, এই ধরনের ঐক্য আমাদের দীর্ঘদিন ধরে নেই।

এদিকে স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণের মাঝখানেই বন্ধ হয়ে যায় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচার।

সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর টেলিভিশনে দেশাত্মবোধক গান প্রচার হতে থাকে।

আরও পড়ুন: কাল থেকে কোটি পরিবার পাবে টিসিবির পণ্য

তবে পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সার্ভারে প্রযুক্তিগত সমস্যার কারণে সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটেছে।

প্রায় ১০ মিনিট পর ফের সম্প্রচার শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন। তখন প্রেসিডেন্ট পুতিনের মঞ্চে আরোহণ থেকে শুরু করে পুরো ভাষণ এবং তার মঞ্চ ছেড়ে যাওয়ার পুরো অনুষ্ঠান ফের দেখানো হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা