ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ন্যাটোর সামরিক বিমান বিধ্বস্ত

সান নিউজ ডেস্ক: রাশিয়ার সীমান্তবর্তী দেশ নরওয়ের উত্তরাঞ্চলে চারজন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। কোল্ড রেসপন্স নামে ন্যাটোর একটি প্রশিক্ষণে বিমানটি ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় আরোহীদের এখনও কোনো খোঁজ মেলেনি।

আরও পড়ুন: বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

শুক্রবার (১৮ মার্চ) নরওয়ের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে তথ্যটি নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী জয়েন্ট রেসকিউ কো অর্ডিশন সেন্টার (জেআরসিসিসি) ও নরওয়ে পুলিশ।

বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত পাঠিয়েছিল এমভি ২২ বি অসপ্রে। সেই সংকেত অনুসরণ করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়েজীয় সেনাবাহিনীর একটি ওরিয়ন বিমান উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন উড়োজাহাজটির সন্ধান শুরু করে।

নরওয়ের আইনশৃঙ্খলা বাহিনী নর্ডল্যান্ড পুলিশের চিফ অব স্টাফ বেন্ট এইলার্টসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আমাদের বলা হয়েছিল বিমানটিতে ৪ জন আরোহী রয়েছেন। ইতোমধ্যে আমরা সেটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছি, কিন্তু আরোহীদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের নিম্নচাপ সাইক্লোনে পরিণত হতে পারে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনাস্থলে নামতে পারে নি উল্লেখ করে রয়টার্সকে এইলার্টসেন বলেন, অন্ধকার, খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর বিমান নামতে পারেনি।

উল্লেখ্য,সাম্প্রতিক বছরগুলোতে ভি-২২ অসপ্রে মডেলের বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনার মুখে পড়েছে। ২০১৭ সালে অস্ট্রেলীয় উপকূলে এ ধরনের একটি প্লেন বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত হন।

আরও পড়ুন: ২য় বুস্টার ডোজের অনুমতি চায় ফাইজার-মডার্না

২০২০ সালের এপ্রিলে অ্যারিজোনাতে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে আরেকটি ভি-২২ অসপ্রে। এতে প্লেনটির ১৯ আরোহী প্রাণ হারান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা