চট্টগ্রাম বন্দরে জাহাজডুবিতে নিখোঁজ ৪।
জাতীয়

চট্টগ্রাম বন্দরে জাহাজডুবিতে নিখোঁজ ৪

সান নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্টের ক্লিংকারবাহী এমভি টিটু-১৪ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আরও ৪ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন:সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

শনিবার (১৯ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার লে. কমান্ডার আশফাক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড পূর্বজোন ও নৌপুলিশ সূত্রে জানা যায়, ভোরে বহির্নোঙরের একটি মাদার ভেসেল থেকে ক্লিংকার বোঝাই করে লাইটার জাহাজটি নারায়ণগঞ্জের দিকে যাওয়ার সময় অন্য একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

আরও পড়ুন:বাংলাদেশি জাহাজে হামলায় ক্ষতিপূরণ দাবি

এসময় জাহাজের ১২ নাবিক সাগরে লাফ দেন। খবর পেয়ে কোস্টগার্ড ৭ নাবিককে উদ্ধার করে। অপর এক লাইটার জাহাজের নাবিকদের সহযোগিতায় ১ জনকে উদ্ধার করা হয়। তবে এখনো ৪ নাবিক নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন:এশিয়ার সেরা বাংলাদেশ

সদরঘাট নৌথানার ওসি এবিএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোস্টগার্ডের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা