ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

গত বছর মিয়ানমারে চাকরি হারিয়েছেন ১৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাস ও সামরিক অভ্যুত্থানের কারণে গত বছর মিয়ানমারে চাকরি হারিয়েছেন ১৬ লাখ মানুষ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শুক্রবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। খবর- আল জাজিরা।

অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপরই দেশটির কৃষি, অবকাঠামো, তৈরি পোশাক, ট্যুরিজম ও হসপিটালিটিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে ২৭ থেকে ৩১ শতাংশ চাকরি কমে যায় দেশটিতে।

জাতিসংঘের সংস্থাটি জানায়, চলমান সশস্ত্র সংঘাত, সহিংসতা ও অনিরাপত্তার কারণে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে গ্রামীণ কৃষকের ওপর। দেশটিতে বেড়েছে বাস্তুচ্যুতের সংখ্যা, কমেছে জীবিকা। কাজের সময় ও চাকরি কমে যাওয়ায় অসামাঞ্জস্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা।

মিয়ানমারে নিযুক্ত আইএলওর কর্মকর্তা ডংলিন লি বলেন, সামরিক অভ্যুত্থান ও করোনা মহামারিতে লাখ লাখ শ্রমিক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। দিন দিন দেশটিতে শ্রমবাজারের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মিয়ানমারজুড়ে দারিদ্র্যতা ও অনিরাপত্তা আরও বাড়বে।

প্রসঙ্গত, গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সামরিক বাহিনী। তবে দেশটির সিংহভাগ জনগণ বিষয়টি মেনে নেয়নি। রাস্তায় বিক্ষোভ, সরকারি কাজকর্ম বয়কটসহ সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে জান্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তারা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা