আন্তর্জাতিক

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনীতিবিদ মোহাম্মদ মুস্তফাকে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মোহাম্মদ মুস্তফা দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছিলেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা মোহাম্মদ মুস্তফা এর আগে বিশ্বব্যাংকের বিভিন্ন পদে দায়িত্বপালন করেছেন।

শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গাজায় ওয়াশিংটনের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য মার্কিন চাপের মুখে এই নিয়োগ দিলেন আব্বাস।

আরও পড়ুন : ভারতে দাম কমলো পেট্রোল-ডিজেলের

আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে স্বাধীনচেতা মুস্তফা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি নতুন সরকার গঠনের কাজ করবেন। মূলত ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমিত ক্ষমতা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের।

আরও পড়ুন : ভারতে দাম কমলো পেট্রোল-ডিজেলের

বৃহস্পতিবার নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় প্রশাসনকে পুনরায় একীভূত করার, সরকারে সংস্কার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান আব্বাস।

নতুন এই নিয়োগের মাধ্যমে মুস্তফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেছিলেন ।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা