আন্তর্জাতিক

সরকারপ্রধান বারাদার, সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুনজাদা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রধান হতে যাচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। অন্যদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে যাচ্ছেন হাইবাতুল্লাহ আখুনজাদা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিদ্রোহী গোষ্ঠীর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মোল্লা আবদুল গনি বারাদার বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীর রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তার শীর্ষ নির্বাহী হিসেবে তিন বিদ্রোহী গোষ্ঠী নেতার নাম রয়েছে, মোল্লা আবদুল গনি বারাদার, তালেবান বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ বিদ্রোহী গোষ্ঠীর সদস্য রয়টার্সকে বলেন, ‘নতুন সরকার ঘোষণার যাবতীয় প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। সব শীর্ষ নেতা ইতোমধ্যে কাবুলে এসে পৌঁছেছেন।’

এছাড়া বিদ্রোহী বাহিনীর সর্বোচ্চ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা দেশটির ধর্মীয় বিষয় এবং ইসলামি বিধিবিধান অনুযায়ী প্রশাসন পরিচালনার বিষয়ে নতুন সরকারের প্রধান উপদেষ্টা বা নীতি নির্ধারক হিসেবে থাকবেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন অপর এক বিদ্রোহী গোষ্ঠীর সদস্য।

চলতি বছর এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফাগানিস্তান থেকে ৩১ আগস্টের মধ্যে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তার এক মাস পর মে মাস থেকে আফগানিস্তান দখলের অভিযান শুরু করে তালেবান বাহিনী। অবিশ্বাস্য দ্রুতগতিতে মাত্র তিন মাসের মধ্যে তারা দেশের ৩৪টি প্রদেশের ৩৩টিই নিজেদের দখলে আনতে সক্ষম হয়।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুলে প্রবেশ করে বিদ্রোহী বাহিনী। রাজধানী দখলের ১৮ দিন পর নতুন সরকার গঠন করছে তারা।

প্রসঙ্গত. আফগানিস্তানে ২৫ বছর পর ফের সরকার গঠন করছে বিদ্রোহী বাহিনী। ১৯৯৬ সালে প্রথমবার দেশটিতে সরকার গঠন করেছিল তারা। ২০০১ সালে মার্কিন-ন্যাটো অভিযানে পতন হয়েছিল সেই সরকারের।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা