আন্তর্জাতিক

আফগানিস্তানে নতুন সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক: গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। বিদ্রোহী গোষ্ঠীর সহপ্রতিষ্ঠাতা মোল্লা বারাদার আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ বিদ্রোহী গোষ্ঠীর একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।

গোষ্ঠীটি পাঞ্জশির ছাড়া আফগানিস্তানের প্রায় সবকটি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সব শীর্ষ নেতা কাবুলে এসেছেন। যেখানে নতুন সরকার কেমন হতে যাচ্ছে তা ঘোষণার প্রস্তুতি চলছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র জানায়, বারাদারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাইও থাকবেন কেবিনেটে।

বিদ্রোহী গোষ্ঠীর একটি সূত্র জানিয়েছে, শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাই আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হচ্ছেন।

সান নিউজ/এনকে/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা