আন্তর্জাতিক

বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে গেলেন সুদর্শন

আন্তর্জাতিক নিউজ: ভারতের গোসাবার সোনাগা গ্রাম থেকে পাঁচজন জেলের একটি দল সুন্দরবনে মাছ ধরার সময় গিয়ে হঠাৎ একটি বাঘ নৌকার ওপরে ঝাঁপিয়ে পড়ে। এ সময় বাঘটি জেলে সুদর্শনের ঘাড়ে ও পায়ে কামড় দিয়ে তাকে তুলে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়।

পরবর্তীতে বন দপ্তরকে খবর দেওয়া হলে বনকর্মীরা তাকে উদ্ধার করে। গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ওই জেলেকে।

এর আগে উত্তর ২৪ পরগণার এক মৎস্যজীবীর সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হয়েছিল। সন্দেশখালির খড়িয়াহাট গ্রাম থেকে পাঁচজনের একটি মৎস্যজীবী দল নৌকা নিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। ঘটনার দিন বিকেল ৪টার দিকে সুন্দরবনের বাগনা এলাকায় নৌকা রেখে মাছ ধরতে নামেন ৩৬ বছরের অন্ন দাস। এর পর হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে অন্ন দাসের ওপর।

তাকে মুখে করে জলে লাফ দেয় রয়েল বেঙ্গল। অন্ন দাসের সঙ্গী সাধু মালিসহ বাকিরা ঝাঁপিয়ে পড়ে বাঘের ওপর লাঠি দিয়ে আঘাত ও চিৎকার-চেঁচামেচি শুরু করলে বাঘ অন্ন দাসকে ছেড়ে পালিয়ে যায়। সঙ্গীরা তাকে পানি থেকে নৌকায় তুলে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে অন্য দাস মারা যান।

সান নিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা